১০টি আধুনিক জেটির উদ্বোধনে পরিবহণ মন্ত্রী

১০টি আধুনিক জেটির উদ্বোধনে পরিবহণ মন্ত্রী

রাজ্যে জলপথ পরিকাঠামো আধুনিক করতে একসঙ্গে ১০টি আধুনিক গ্যাংওয়ে-কাম-পন্টুন জেটির উদ্বোধন করা হল। শুক্রবার কলকাতার মেটিয়াব্রুজ ফেরিঘাটে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং মেটিয়াব্রুজ জেটির উদ্বোধন করেন। একইসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আরও ৯টি জেটির উদ্বোধন করা হয়।

বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, লজিস্টিক্স অ্যান্ড স্পেশাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নির্মিত জেটিগুলি রয়েছে চন্দননগর, হালিশহরের জুটমিল, মেটিয়াব্রুজ, পুজালি, বালি, বরানগর, হুগলি, উত্তর ব্যারাকপুরের বাবাজি, বৈদ্যবাটির কানাইদেওয়ান এবং হলদিয়ার কুকড়াহাটিতে।

এর ফলে জলপথ পরিবহণ ব্যবস্থা আরও আধুনিক হবে বলে মনে করা হচ্ছে।