আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে রয়েছে রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা। আগামী ৬ অক্টোবর দুই কেন্দ্রে ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর ফল ঘোষণা হবে। ৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি, ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষ দিন এবং ১৯ সেপ্টেম্বর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন।
পূর্ব বর্ধমানের নাদনঘাটে প্রায় ৫০০ বছরের ‘শ্রী শ্রী গৌর গদাধর’ মন্দির দখল ও কোটি টাকার সামগ্রী লুটের অভিযোগ উঠেছে। প্রায় ৩০ বছরের সেবায়িত নিত্যানন্দ ব্রহ্মচারী সুবিচারের দাবিতে কালনা মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছেন।
মন্তেশ্বরের কুসুমগ্রামে কংগ্রেস কার্যালয়ে গভীর রাতে তালা ভেঙে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। টেবিল, চেয়ার, ফ্যান-সহ বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বর্ধমানে তীর্থস্থান দর্শনে এলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা রাজ্য নারী ও শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সমাপ্তি চ্যাটার্জী। তিনি ১০৮ শিব মন্দির ও সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন। সফরসূচিতে ক্ষীরগ্রামের যোগ্যাদ্যা দেবী মন্দির দর্শনের কথাও রয়েছে।
নবাবহাটের লাইফ কেয়ার নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতির কারণে ৪ বছরের শিশুর মৃত্যুর অভিযোগে CMOH দপ্তরের সামনে ধর্নায় বসেছেন শিশুটির মা ও পরিবার। অস্ত্রোপচার, অ্যানেস্থেসিয়া এবং চিকিৎসার পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নার্সিংহোমে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে।
বর্ধমান মফঃস্বল থানার পুলিশের অভিযানে বড়সড় ডাকাতির পরিকল্পনা বানচাল হয়েছে। তদন্তের পর ‘এসকে আক্তার’ নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুরুলিয়ার আড়শা থানার নাবালিকা যৌন নির্যাতন মামলায় দুই ভাইকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে আদালত। সহদেব মুখার্জীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং হারাধন মুখার্জীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুজনকেই ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
এই খবরগুলির বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #TodayNews #BurdwanNews #PuruliaNews #ElectionNews #ByElection #Nandigram #Rejinagar #BurdwanNews #PuruliaNews #CrimeNews #StraightcutNews


