আজকের প্রতিবেদনে একসঙ্গে উঠে আসছে পূর্ব বর্ধমান, পুরুলিয়া, কলকাতা ও মালদা-সহ একাধিক গুরুত্বপূর্ণ খবর।
পূর্ব বর্ধমানের ভাতারের কুবাজপুর উচ্চ বিদ্যালয়ে মহামনীষীদের ছবিতে কালি লেপনের অভিযোগ ঘিরে উত্তেজনা। প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে ধর্নায় বসেন শিক্ষক অসিতাভ দাস। স্কুলের পরিকাঠামোগত দাবিও তুলে ধরা হয়েছে আন্দোলনে।
কালনা পুরসভার গ্রিন ভলান্টিয়ারদের ক্ষোভ। স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পরিচয়পত্র, সুরক্ষা সরঞ্জাম ও সরকারি সুযোগ-সুবিধার দাবিতে পৌরমাতার কাছে ডেপুটেশন জমা দিয়েছেন কর্মীরা। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।
মঙ্গলকোটে চাকরি পাইয়ে দেওয়ার নামে বিজেপিরই এক নেতার বিরুদ্ধে ২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। PHE-র জল সরবরাহ প্রকল্পে পাম্প অপারেটরের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় থানায় লিখিত অভিযোগের পাশাপাশি দলীয় পদক্ষেপের কথাও জানানো হয়েছে।
রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপের মধ্যেই বাগুইআটিতে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জল জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রুখতে সাধারণ মানুষকে সতর্ক করা হয়।
পুরুলিয়ার মানবাজারে দাঁতাল হাতির হামলায় গুরুতর জখম ৪৫ বছরের কল্পনা বাউরি। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সতর্ক করেছে।
নেপালে আকস্মিক বন্যায় আটকে থাকা ৩২ ভারতীয় পর্যটকের ১৯টি লাগেজ কলকাতায় ফেরাতে উদ্যোগী ভারতীয় দূতাবাস। লাগেজগুলি সড়কপথে ফেরানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নেপালের কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।
অন্যদিকে, মালদার মানিকচকের ভুতনির ভয়াবহ বন্যা পরিস্থিতি হেলিকপ্টারে আকাশপথে পরিদর্শন করলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা। ক্ষয়ক্ষতি ও ত্রাণ বণ্টন পরিস্থিতিও খতিয়ে দেখা হয়েছে।
এই সমস্ত খবরের বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #TodayNews #BurdwanNews #PuruliaNews #MaldaNews #KolkataNews #DengueNews #ElephantAttack #CrimeNews #FloodNews #StraightcutNews


