বাগুইআটিতে নাবালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেল অভিযোগ পুরুলিয়ায় ট্যাঙ্কার দুর্ঘটনা, বোলতার হানায় মৃত্যু

বাগুইআটিতে ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, মাদকজাতীয় পদার্থ খাইয়ে ধর্ষণ এবং আপত্তিকর ছবি-ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, পুরুলিয়ার বান্দোয়ান থানার পুকুরকাটা গ্রামের কাছে জঙ্গলে বোলতার চাক ভেঙে ডিম সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন কয়েকজন যুবক। বোলতার হুলে গুরুতর জখম ২৫ বছরের সম্রাট শবরের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

এছাড়াও, ১৮ নম্বর জাতীয় সড়কের চাষমোড় ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে পেট্রোলবাহী ট্যাঙ্কার। ব্রিজের উপর বিপজ্জনকভাবে ঝুলে পড়লেও রক্ষা পান চালক। অন্যদিকে, বৃষ্টির জেরে বেলগুমা নতুন হাইওয়েতে উল্টে যায় মাছ বোঝাই লরি। অন্ধ্রপ্রদেশ থেকে ধানবাদ যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে; কোনও হতাহতের খবর নেই।

এদিকে, পূর্ব বর্ধমানের সোনা পলাশী গ্রামে সোনা পলাশী যুব সংঘের উদ্যোগে স্বর্গীয় নবকুমার দত্তের স্মৃতিতে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় ৭০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। কর্মসূচিতে সহযোগিতা করেন রেখা দত্ত ও কল্যাণ দত্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সদস্য গৌড় মণ্ডল। আগামী দিনেও এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকেরা।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#StraightcutNews #আজকেরখবর #বাগুইআটি #নাবালিকা #পুলিশি তদন্ত #পুরুলিয়া #বান্দোয়ান #বোলতারহামলা #চাষমোড় #জাতীয়সড়ক #পেট্রোলট্যাঙ্কার #মাছবোঝাইগাড়ি #সোনাপলাশী #বস্ত্রবিতরণ #WestBengalNews