ইউসিসি -এর খসরা বিল পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠনের বিজ্ঞপ্তি
পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি)-এর খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। বিচার দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’-এর বিভিন্ন দিক খতিয়ে দেখে সুপারিশ পেশ করাই হবে কমিটির মূল দায়িত্ব।
কমিটির চেয়ারপার্সন করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে। সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়, অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা, শিক্ষাবিদ এবং আইনজীবীরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিকদের ব্যক্তিগত দেওয়ানি আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের বিস্তারিত পর্যালোচনার উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।


