পুরুলিয়ার টামনা থানার চান্দড়াডিতে দ্রুতগতির বাইকের ধাক্কায় একটি গরুর মৃত্যু। রাস্তা পার হওয়া গরুর পালকে ধাক্কা মারার পর বাইক চালকও আহত হন। তাঁকে চাকোলতোড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে বাইক চালক মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, ২০২১ সালের একটি মারধরের ঘটনায় পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তথা স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় শেখ হাকিক ও অভিষেক পালকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনজনকেই পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
তিনদিনের ভুটান সফরে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বরের সফরে ভারত-ভুটান নির্বাচনী সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি নির্বাচনী ব্যবস্থাপনা ও অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে।
পুরুলিয়া জেলাশাসকের দপ্তরের সামনে মানভূম প্রতিবন্ধী কল্যাণ সমিতির ৮ দফা দাবিতে বিক্ষোভ। মাসিক প্রতিবন্ধী ভাতা ন্যূনতম ৫ হাজার টাকা করা, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেটে চাকরি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিক্ষোভ শেষে স্মারকলিপিও জমা দেন আন্দোলনকারীরা।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #PuruliaNews #Purulia #CrimeNews #TrinamoolCongress #PoliceNews #Bhutan #ElectionCommission #DisabilityRights #LocalNews #StraightcutNews


