আজকের প্রতিবেদনে পুরুলিয়া ও রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে।
পুরুলিয়ার মানবাজার ২ নম্বর রেঞ্জ এলাকায় দলছুট একটি দাঁতাল হাতির গতিবিধি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। বোরোর সৃজন ডুংরি এলাকা থেকে বেরিয়ে হাতিটিকে চাষের জমির কাছে ঘোরাফেরা করতে দেখা যায়। ফসলের ক্ষতি ও লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কায় সতর্ক প্রশাসন। বন দপ্তর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে।
জমি নিয়ে বিবাদের জেরে খুনের ঘটনায় পুরুলিয়া জেলা আদালতে ছয় অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। ২০২১ সালের বাঘমুন্ডির পুডাসা গ্রামের এই ঘটনায় এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছিলেন। প্রত্যেক অভিযুক্তকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করলে তৃণমূল প্রার্থী দেবে না—এই প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি রেজিনগরে বাবরি মসজিদ তৈরির প্রসঙ্গ এবং কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা নিয়েও বক্তব্য রাখেন দিলীপ ঘোষ।
অন্যদিকে, সারের সংকট, অন্নপূর্ণা ভাণ্ডারে স্বজনপোষণ ও বালির কালোবাজারির অভিযোগে ঝালদা-১ ব্লকে কংগ্রেসের বিক্ষোভ। জেলা কংগ্রেসের প্রতিনিধি দল বিডিও-র কাছে চার দফা দাবিতে স্মারকলিপি জমা দেয়। কৃষকদের পর্যাপ্ত সার, যোগ্য মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারে অন্তর্ভুক্তি এবং বালির দাম নিয়ন্ত্রণের দাবি জানানো হয়েছে।
এই চারটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।
#WestBengalNews #BengaliNews #BanglaNews #BreakingNews #TodayNews #PuruliaNews #Manbazar #Baghmundi #Nandigram #Rejinagar #DilipGhosh #Jhalda #FertilizerCrisis #StraightcutNews


