নাম নথিভুক্ত না থাকায় অনেক চাষীকেই আলু বীজ কিনতে হচ্ছে 3200 টাকা দরে

 

 

পূর্ব বর্ধমান জেলায় ধানের পাশাপাশি আলু চাষ হয়ে থাকে। প্রতি বছর আমন ধান উঠে গেলে সেই জমিতেই আলু চাষ করেন চাষিরা। আর এই চাষের জন্য আলু বীজ প্রয়োজন হয়। যা কেনার জন্য আগে থেকেই বিভিন্ন বীজ সরবরাহের দোকানে তারা নাম নথিভুক্ত করে রাখেন। জানা গেছে এ বছর সেপ্টেম্বর মাস থেকেই এই নথিভুক্তিকরণের কাজ শুরু হয়েছে। সেইসময় যারা নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন, তারা বস্তা পিছু আলু বীজ কিনছেন ২৩০০ টাকা দরে। কিন্তু যাদের নাম সেইসময় নথিভুক্ত নেই, তাদের বর্তমান বাজারদরে আলু বীজ কিনতে হচ্ছে। এখন আলু বীজের দর বস্তা পিছু ৩২০০ টাকা। এই মোটা অংকের অর্থ মূল্য দিয়েই অনেক চাষীকে এখন বাজার থেকে আলু বীজ কিনে জমিতে তা রোপণ করতে হচ্ছে। এতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে অনেক চাষীর কপালেই।