জামালপুরে একাধিক এলাকায় পাড়ায় সংলাপ কর্মসূচী


জামালপুরে একাধিক এলাকায় পাড়ায় সংলাপ কর্মসূচী

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জনসংযোগের সঙ্গে একাধিক কর্মসূচী পালন করলেন তৃণমূলের ব্লক নেতৃত্ব। প্রতিদিনই চলছে পাড়ায় সংলাপের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচী। ব্লকের নেতৃত্বরা বিভিন্ন অঞ্চলে গিয়ে পাড়ায় সংলাপ কর্মসূচীতে অংশ নিচ্ছেন। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান চকদিঘী অঞ্চলে যান পাড়ায় সংলাপ কর্মসূচীতে অংশ নিতে। সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য শোভা দে, কর্মাধ্যক্ষ সুনীল ধারা ও শ্রীমন্ত সাঁতরা, অঞ্চল সভাপতি আজাদ রহমান, প্রধান অসীমা বাগ সহ অন্যান্যরা। শুরেকালীতলা স্কুলের ভিতর কালী মন্দিরে পুজো দিয়ে এখানে জনসংযোগ কর্মসূচী শুরু হয়। পরে হরগোবিন্দপুর, সোনারগোড়িয়া ও ধাপধরায় গিয়ে সরকারের উন্নয়নের কর্মসূচী তুলে ধরেন। কোথাও ছোট ছোট সভা ও কোথাও বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাঁচালির বই তুলে দেন তারা। এরই সঙ্গে দক্ষিণ শুঁড়া অঞ্চলে বকুলতলায় একটি ৫৩ লক্ষ টাকার বিনিময়ে পথশ্রী রাস্তার উদ্বোধন হয়। এরপর তারা চকদিঘী হাইস্কুলের স্পোর্টসে যোগদান করে সেখানকার প্রতিযোগীদের উৎসাহিত করেন।