মকর সংক্রান্তিতে দামোদরের তেলকূপি ঘাটে আদিবাসীদের পুণ্যস্নান
আম বাঙালি ভারতীয়দের কাছে যেমন মা গঙ্গার স্থান, তার জলের পবিত্রতা, তাকে যেমন দেবী রূপে পুজো করা হয়। এমনকি কেউ মারা গেলে তার আত্মার সদগতির জন্য গঙ্গাতেই আমরা অস্থি বিসর্জন করি। ঠিক তেমনই আদবাসী সমাজের কাছে একই গুরুত্ব দামোদর নদ। মাঘ মাসের ১ তারিখে মকর সংক্রান্তি উপলক্ষ্যে আদিবাসী সমাজ পূর্ব বর্ধমানের জামালপুরে পুলমাথা সংলগ্ন দামোদরের তেলকুপি ঘাটে তাদের অস্থি বিসর্জন, পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পুণ্যস্নান করেন। এই উপলক্ষ্যে এখানে লক্ষাধিক আদিবাসী সমাজের মানুষের সমাগম হয়। বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসে পুণ্যস্নান করেন। এই উপলক্ষ্যে এখানে মেলাও বসে। এই পুণ্যদিনে এখানে আসেন জামালপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান।ছিলেন ব্লকের বিডিও পার্থসারথী দে, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, জেলা পরিষদের সদস্য শোভা দে।আসেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্যরা। ছিলেন আদিবাসী সমাজের মাথা বিভিন্ন মাজি বাবারা। আদিবাসীদের এই অনুষ্ঠান উপলক্ষ্যে আঁটোসাঁটো পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।


