১৭ জানুয়ারি থেকে ২৬ নম্বর ওয়ার্ডে লাইট,রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ শুরু


১৭ জানুয়ারি থেকে ২৬ নম্বর ওয়ার্ডে লাইট,রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ শুরু

এবার পাড়ায় সমাধান প্রকল্পে সাধারণ মানুষের চাহিদার কথা মেনে নিয়ে ২৬ নম্বর ওয়ার্ডে লাইট, রাস্তা ও ড্রেন নির্মাণে অধিক প্রাধান্য দেওয়া হলো। কারণ এই ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে লাইট, রাস্তা ও ড্রেন নির্মাণের বিষয়ে অধিক সংখ্যক আবেদন করা হয়েছে। তাই সাধারণ মানুষের সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পাড়ায় সমাধান প্রকল্পে এই সংক্রান্ত কাজ ১৭ জানুয়ারি থেকে শুরু হলো বলে জানালেন ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিটি বুথ এলাকার উন্নয়নে এই প্রকল্পে ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ২৬ নম্বর ওয়ার্ডে ১০ টি পার্টে দশটি বুথ রয়েছে। প্রতিটি বুথ এলাকাতেই পাড়ায় সমাধান প্রকল্পে উন্নয়নের কাজ শুরু হচ্ছে। নাজমুন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান প্রকল্পকে ইতিপূর্বেই বাস্তবায়িত করেছেন। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে প্রতিটি এলাকার মানুষরা তাদের নিজেদের এলাকার উন্নয়নে তাদের চাহিদা ও দাবির কথা লিখিতভাবে প্রশাসনের কাছে জানিয়েছেন। তাদের সেই চাহিদা ও দাবিকে মর্যাদা দিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকার উন্নয়নে কাজ শুরু করা হচ্ছে। ২৬ নম্বর ওয়ার্ডে স্ট্রিট লাইট লাগানো, রাস্তা নির্মাণ ও ড্রেন তৈরীর জন্য অধিক আবেদন জানানো হয়েছে। তাই সাধারণ মানুষের এই চাহিদাগুলি দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।