জেলা নির্বাচন আধিকারিকের সাংবাদিক সম্মেলন


জেলা নির্বাচন আধিকারিকের সাংবাদিক সম্মেলন

১৫ মার্চ দিল্লীতে সাংবাদিক সভার মাধ্যমে রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার। এর পরই ১৬ মার্চ পূর্ব বর্ধমান জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক আয়েশা রাণী এ তাঁর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এখানে তিনি বলেন, ১৫ মার্চ নির্বাচন ঘোষণার পর থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। পূর্ব বর্ধমান জেলায় ১৬ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। প্রতিটি নির্বাচন কেন্দ্রের দায়িত্বে রয়েছেন একজন করে আধিকারিক। তারা আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রগুলির দায়িত্বে থাকবেন। পূর্ব বর্ধমান জেলায় ভোট হবে দ্বিতীয় পর্বে অর্থাৎ ২৯ এপ্রিল। সেই মতো মনোনয়নপত্র জমা, ক্রুটিনি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের কাজ সম্পন্ন করা হবে।