কয়লা ব্যবসা থেকে কোটিপতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বেতাজ বাদশা খোকন দাস গ্রেপ্তার হতেই, তাকে নিয়ে বাড়িতে তল্লাশী পুলিশের

 


৩ জুন ডিএসপি হেড কোয়ার্টারের নেতৃত্বে খোকন দাসকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশী চালায় বর্ধমান থানার পুলিশ। উদ্ধার করে ব্যাঙ্কের পাশব‌ই ও বেশকিছু নথি। খোকন দাসকে দেখে পুলিশের সামনেই চোর চোর স্লোগান দিতে থাকেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। কয়লা ব্যবসা থেকে কোটিপতি।মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বেতাজ বাদশা বর্ধমান দক্ষিণের তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন। কিনা আছে রথতলার বাড়িতে। একাধিক গাড়ি থেকে শুরু করে লিফটের ব্যবস্থাও রয়েছে প্রাক্তন বিধায়কের বাড়িতে। প্রশ্ন উঠছে কি করে সম্ভব এতো কিছু।
খোকন দাস বর্ধমান পৌরসভার ২৩ নং ওয়ার্ডের কাঞ্চননগর রথতলার বাসিন্দা। ছোটো থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, সিপিআইএম-এর পতন কাল থেকে বর্ধমান পৌরসভার কাউন্সিলর। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণে তৃণমূলের বিধায়ক হন। কাউন্সিলর হ‌ওয়া থেকেই শুরু হয় উত্থানের। বালি পাচার,কয়লা পাচার, পুকুর ভরাট সহ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। শুধু কি তাই, নামে বেনামে একাধিক জমির মালিক খোকন দাস। নামে বেনামে আছে একাধিক ব্যবসাও। ২০২৫ এর একটি কেসের অভিযোগে গত রবিবার রাতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বিচারক।
স্থানীয়রা বলেন, খোকন দাস একটা সময় কয়লা গুঁড়ির ব্যবসা করতো। সেখান থেকেই রাজনীতিতে ঢোকার পর শুরু হয় তার উত্থান। লোককে মারধর, চমকানো, ধমকানো একাধিক অভিযোগ আছে বলে জানান স্থানীয়রা।