বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপি বিধায়কের কার্যালয়ে ঢুকে ভাঙচুরের অভিযোগ, ৩ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ


বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপি বিধায়কের কার্যালয়ে ঢুকে ভাঙচুরের অভিযোগ, ৩ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ

মেমারির বিজেপির বিধায়ক মানব গুহর কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও উত্তেজনা সৃষ্টি করার ঘটনায় বিজেপির অপর গোষ্ঠী বিশ্বদেব ভট্টাচার্যের আশ্রয়ে থাকা ৩ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতদের বুধবার পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে। তাদের থানা থেকে বার করে আদালতের উদ্দেশ্যে নিয়ে আসার সময় ধৃত এক বিজেপি কর্মী বলেন আগামীদিনে হিসেব হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী হঠাৎ করে মেমারির বিজেপি বিধায়ক মানব গুহর কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কার্যালয়ে উপস্থিত বিজেপি কর্মীদের অভিযোগ, এই হামলার পিছনে বিজেপিরই একাংশের মদত রয়েছে। তাদের দাবি, বিজেপি নেতা বিশ্বদেব ভট্টাচার্যের আশ্রয়ে থাকা নেতৃত্বের সহায়তায় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মী সেজে এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।
অভিযোগ আরও, হামলার সময় কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি, বেশ কয়েকটি পঞ্চায়েতের উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও ফাইল নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে এলাকায় পুলিশ