কাটোয়ায় পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ডিম ছুঁড়ে ও জুতোর মালা পরিয়ে ক্ষোভ প্রকাশ

কাটোয়ায় পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে বিক্ষোভ, ডিম ছুঁড়ে ও জুতোর মালা পরিয়ে ক্ষোভ প্রকাশ

বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ। ব্যাপক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখালেন এলাকার একদল মহিলা। অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম, স্বজনপোষণ এবং উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে ক্ষুব্ধ মহিলারা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ চলাকালীন কণিকা বাইন সরকারের মাথায় ডিম ফাটিয়ে দেওয়া হয় এবং তাকে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুবিধা, একশো দিনের কাজের টাকা ও উন্নয়নমূলক প্রকল্পে ব্যাপক অনিয়ম চলছে। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই তারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন।
যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না।