মৌতড় কালীমন্দিরের ৫ কেজি রুপোর অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৩! বহুতলে ভয়াবহ আগুন, ঘুমন্ত ২ চোর ধৃত

কালীপুজোর আগেই বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। মৌতড়ের ঐতিহ্যবাহী মা বড় কালী মন্দিরে চুরির ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রায় ৫ কেজি রুপোর অলংকার উদ্ধার করেছে পুলিশ। ধৃত আকাশ রেওয়ানি, গঙ্গা যাদব ও মহরম আনসারীর বাড়ি পুরুলিয়া শহরের কাটিং পাড়া এলাকায়। পুলিশ সুপার কুমার সানি রাজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান, চুরির পর অলংকারগুলি দোকানে বিক্রি করে গলিয়ে ফেলা হয়েছিল। ফলে উদ্ধার হওয়া রুপো দিয়ে আগের মতো অলংকার ফেরত পাওয়া সম্ভব নয়।

অন্যদিকে, কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি বহুতলের টাওয়ার ৩-এর ২৭ তলায় সার্ভেন্ট কোয়ার্টারে শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিট নাগাদ ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও চলছে কুলিং প্রসেস। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

এছাড়াও, পুরুলিয়ার বেলগুমা সুকান্তপল্লীতে চুরি করতে ঢুকে গৃহস্থের বাড়িতেই ঘুমিয়ে পড়ল দুই যুবক। সকালে ঘুমন্ত অবস্থায় তাদের ধরে ফেলেন বাড়ির লোক ও স্থানীয় বাসিন্দারা। ধৃত দু’জনের বাড়ি পুরুলিয়া শহরের চিড়াবাড়ি এলাকায়। তাঁদের কাছ থেকে সম্প্রতি চুরি যাওয়া বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। টামনা থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং Straightcut News চ্যানেলটি Subscribe করে পাশে থাকুন।

#StraightcutNews #আজকেরখবর #পুরুলিয়া #মৌতড় #মাকালী #কালীমন্দির #রুপোরঅলংকারউদ্ধার #পুলিশেরসাফল্য #কলকাতা #প্রিন্সআনোয়ারশাহরোড #অগ্নিকাণ্ড #দমকল #চোরগ্রেপ্তার #WestBengalNews #BengaliNews