বিহার থেকে রিভলবার এবং কার্তুজ কিনে নিয়ে হাবড়ায় যাবার পথে ধরা পড়লেন এক গৃহবধূ।

বিহার থেকে রিভলবার এবং কার্তুজ কিনে নিয়ে হাবড়ায় যাবার পথে ধরা পড়লেন এক গৃহবধূ।

বিহার থেকে রিভলবার এবং কার্তুজ কিনে নিয়ে হাবড়ায় যাবার পথে ধরা পড়লেন এক গৃহবধূ। হাবরা নৈহাটি রোডে ৮ নম্বর কালিবাড়ি এলাকার ঘটনা। ধৃতের নাম পূজা বিশ্বাস। হাবড়ায় ভাড়া থাকেন বলে সিআইডিকে জানিয়েছেন তিনি। বিহার থেকে মোট ছটি সেভেন এমএম এবং নাইন এমএম রিভলভার এবং ২০০ রাউন্ড কার্তুজ কি ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন হাবড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার কাছে হাবরা নৈহাটি রোডে একটি ম্যাজিক গাড়ি থেকে তাকে ধরে ফেলে সিআইডি। ঘটনাস্থলে বন্দুক, গুলি এবং কার্তুজ সিজ করা হয়েছে এবং মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।