বলরামপুরে ট্রেলার ও অটোর মুখোমুখি সংঘর্ষ: আশঙ্কাজনক ২, জখম মোট ৫
সোমবার সকালে ১৮ নম্বর জাতীয় সড়কে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জামশেদপুর-পুরুলিয়া জাতীয় সড়কের শ্যামনগর রেলগেট ওভারব্রিজ সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী ট্রেলার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ মোট পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে সাতটা নাগাদ একটি যাত্রী বোঝাই অটো রিক্সা জামশেদপুর থেকে বলরামপুরের দিকে আসছিল। সেই সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রেলারের সঙ্গে সেটির জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার খবর পেয়েই দ্রুত পৌঁছোয় বলরামপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। পুলিশ ঘাতক ট্রেলারটিকে আটক করেছে


