কলকাতার রবীন্দ্র সদনে বিশ্বকাপ ফাইনাল দেখার ব্যবস্থা, উপস্থিত অগ্নিমিত্রা
এবছর বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা ছিল ২০ জুলাই মাঝরাতে। খেলা শুরু হয় রাত্রি সাড়ে বারোটায়। এবার এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে সারা রাজ্যজুড়েই ফুটবলপ্রেমী মানুষের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কলকাতা শহরেও ফুটবলপ্রেমী মানুষরা এদিন সারা রাতই টিভির পর্দায় চোখ রেখেছিলেন। কিন্তু সকলেই যাতে খেলা দেখতে পান তারজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি জায়গায় জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। এই আয়োজন করা হয় কলকাতার রবীন্দ্র সদনে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই যাতে খেলা দেখতে পারেন তারজন্য এই ব্যবস্থা করেছেন। তিনি অত্যন্ত কাজের মানুষ। প্রত্যেকের কথা চিন্তা করেন। সেই জায়গা থেকেই তিনি এই ধরনের আয়োজন করেছেন। রাজ্য সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।


