বাঁকুড়ায় আশাকর্মীদের ডেপুটেশন কর্মসূচী
স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি আয়ুষ্মান ভারত-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার বাঁকুড়া জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। জেলার বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক আশাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, আয়ুষ্মান ভারতের ফর্ম বিলি, পূরণ, জমা, কেওয়াইসি ও স্ক্রুটিনির কাজ করতে হচ্ছে। এতে প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্য পরিষেবার মূল কাজ ব্যাহত হচ্ছে। এসব কাজ থেকে অব্যাহতি চেয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।


