জেলার মেমারিতে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার

জেলার মেমারিতে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার

মেমারিতে গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা তথা মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ। তাকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি ও অ্যাটেম্পট টু মার্ডার-সহ একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতেই মৃন্ময় ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজনার সৃষ্টি হয়। তাকে দেখতে সেখানে উপস্থিত কয়েকজন ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে। এমনকি তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মৃন্ময় ঘোষ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার এই গ্রেপ্তার বলে অভিযোগ করেন তিনি।