প্রধানমন্ত্রীকে অপমান – শ্রীলেখা মিত্রের গ্রেপ্তারের দাবিতে কালনা থানায় বিজেপির ডেপুটেশন
সম্প্রতি কলকাতায় ছাত্র-যুবদের মিছিলের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত/কুরুচিকর ছবি সংবলিত পোস্টার প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
এই ঘটনার প্রতিবাদে এবং শ্রীলেখা মিত্রের গ্রেপ্তারের দাবিতে আনন্দপুর ও বিধাননগর সাইবার ক্রাইম থানার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশের কাছে অভিযোগ ও ডেপুটেশন জমা দিচ্ছেন বিজেপি নেতা-কর্মীরা।
সেইমতো সোমবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানায় ডেপুটেশন দেওয়া হয় বিজেপির তরফ থেকে। গত ২৪ জুলাই কলকাতায় নিট পরীক্ষার অব্যবস্থাপনার বিরুদ্ধে আয়োজিত ছাত্র মিছিলে শ্রীলেখা মিত্রের হাতে প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টার দেখা যায় বলে বিজেপির অভিযোগ।


