হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে ধৃত তৃণমূলের দাপুটে নেতা
এবার হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে বর্ধমানে গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা শিবশংকর ঘোষ। তিনি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক এবং বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। বুধবার ধৃত শিবশংকর ঘোষকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়।। উল্লেখ্য, বর্ধমান থানায় ডেকে পাঠিয়ে পুলিশ গ্রেপ্তার করলো জেলার অন্যতম দাপুটে তৃণমূল নেতা শিবশংকর ঘোষকে বলে জানা গেছে । এদিন শিবশংকরবাবু জানিয়েছেন, নকুল নন্দী নামে এক বিজেপি নেতা তার বিরুদ্ধে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ করেছে। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগ নকুল নন্দী এনেছে তা প্রমাণ করতে না পারলে আইনের লড়াইয়ে মাধ্যমে তিনি শেষ দেখে ছাড়বেন।


