প্রচারের সময় কঙ্কালেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে পারেননি বাধা পেয়েছিলেন, ভোটে জিতে সেই মন্দিরে পুজো দিলেন বিধায়িকা মৌমিতা
এবারে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের সময় কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে এসে চোখের জলে ফিরে যেতে হয়েছিল বিজেপির বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রকে। প্রচারের সময় পুজো দিতে পারেননি। মন্দিরের গেটে তালা দেওয়া ছিল। কারণ সেই সময়ে তাকে পুজো দিতে দেওয়া হয়নি বলে জানান বিধায়িকা। মন্দিরের তালা বন্ধ করে রাখা হয়েছিল।ভারতীয় জনতা পার্টির বিধায়িকা হওয়ার পর বুধবার ফের হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন মৌমিতা বিশ্বাস মিশ্র। এদিন বিধায়িকা বলেন, বিধানসভা নির্বাচনে আগে এই মন্দিরে পুজা দিতে এসে চোখের জলে ফিরে যেতে হয়েছিল। মন্দিরের তালা বন্ধ করে রাখা হয়েছিল।আমাকে পুজো দিতে দেয়নি। আজ ফের এই মন্দিরে এসে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলাম। আগামী দিনে যাতে কেউ মন্দিরে এসে পুজো দিতে না পেরে ফিরে না যায় সেই কামনাও করলাম। এরপর তিনি মন্দিরের পাশে থাকা বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গেও কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বেলপুকুর এলাকায় এক অসুস্থ বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তার সঙ্গেও দেখা করেন ভারতীয় জনতা পার্টির বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। তার উদ্যোগের প্রশংসা করেন এলাকাবাসী।


