মন্দির সংস্কারের টাকা চাইতেই হুমকি তৃণমূল বিধায়কের, ভাইরাল অডিও


মন্দির সংস্কারের টাকা চাইতেই হুমকি তৃণমূল বিধায়কের, ভাইরাল অডিও

শহর বর্ধমানের রথতলার কঙ্কালেশ্বর কালী মন্দিরের সন্নিকট এলাকার এক বাসিন্দা মন্দির সংস্কারের কাজ করেছিলেন। বেশ কয়েক মাস পেরিয়ে গেল, সেই কাজের টাকা তিনি পাননি বলে অভিযোগ। মঙ্গলবার সেই টাকা তৃণমূলের প্রাক্তন বিধায়কের কাছে ফোন করে চাইতেই হুমকি প্রাক্তন বিধায়ক খোকন দাসের। এমনটাই অভিযোগ তার। তিনি ফোনে বলেন, আমি এখন বিজেপি নেতা। মন্দিরের টাকা চাইতেই হুমকি শুনতে হয় তৃণমূলের প্রাক্তন বিধায়কের কাছে। অবশ্য সংবাদ মাধ্যমের সামনে খোকন দাস বলেন হুমকির কথা ফালতু। এসব আমি জানিনা। অহেতুক মিথ্যে অভিযোগ করা হচ্ছে।