সিপিআইএমের নতুন এরিয়া কমিটি গঠন II এইডস নিয়ে সচেতনতামূলক কর্মসূচী

 

সিপিআইএমের নতুন এরিয়া কমিটি গঠ

সিপিআইএমের নতুন এরিয়া কমিটি গঠিত হলো গুসকরা পশ্চিম এরিয়া কমিটি ভেঙে। আউসগ্রামের অমরারগড়ে গুসকরা পশ্চিম এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন। এখানে গুসকরা পশ্চিম এরিয়া কমিটি ভেঙে দিগনগর ২, আউসগ্রাম, রামনগর ও অমরপুর অঞ্চল নিয়ে গঠিত হয় আউসগ্রাম ২ উত্তর এরিয়া কমিটি। অন্যদিকে দেবশালা, ভালকি, কোটা এবং এরাল অঞ্চল নিয়ে গঠিত হয় আউসগ্রাম ২ দক্ষিণ এরিয়া কমিটি। এবারের সম্মেলনে স্থানীয় এলাকা থেকে প্রায় ৪০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সৈয়দ হোসেন বলেন, এই সম্মেলনে আগামী দিনে দলের সাংগঠনিক কর্ম প্রক্রিয়ার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের নানান ব্যর্থতার কথা তুলে ধরা হয়। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের অঙ্গীকারও নেওয়া হয় এই সম্মেলন থেকে।

 

এইডস নিয়ে সচেতনতামূলক কর্মসূচী

মারণ রোগ এইডস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ দীর্ঘদিন ধরেই সারা বিশ্ব জুড়ে চলছে। এই কাজ চলছে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। ১ ডিসেম্বর দিনটি বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়। বর্ধমান শহরেও এই দিনটিকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী নানান কর্মসূচী নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই এই রোগ বিষয়ে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এনসিসির পক্ষ থেকে কার্জেন গেটে শুরু হয়ে টাউন স্কুল পর্যন্ত একটি রালি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়েই এই রালি বলে জানা গেছে। এর পাশাপাশি কার্জেন গেটে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি শিবিরের আয়োজন করা হয়। যাঊ আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস। তিনি এই মারণ রোগ এইডস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার যে প্রচেষ্টা তাকে সাধুবাদ জানান। সাধারণ মানুষকে সচেতন করার জন্য এদিন এখানে ম্যাজিক শো সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্তা দেওয়া হয় এইডস রোগ প্রতিরোধে কি করণীয় সেই বিষয়েও।