বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতা। মায়ের মন্দিরে প্রতিবছরই বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মধ্যে অন্যতম হলো নবান্ন। এবারও আগামী ২২ অগ্রহায়ণ ইংরেজি ৮ ডিসেম্বর শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতার মন্দিরে নবান্ন-র আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গেছে, এই দিন অধিক সংখ্যক ভক্তদের প্রসাদ বিতরণের সুবিধার্থে ভোগের কুপন মাফিক এক ব্যক্তিকে একসঙ্গে দুইটির অধিক কুপন প্রদান করা হবে না। অগ্রাধিকারের ভিত্তিতে বারোশো কুপনের আয়োজন করা হয়েছে। ইংরেজি ৭ ডিসেম্বর সকাল সাড়ে দশটা থেকে নবান্ন-র কুপন বিতরণ করা হবে। নির্দিষ্ট দিনে প্রসাদ বিতরণের সময় হল বেলা ১টা। মায়ের মুখ্যান্ন প্রসাদ নবান্ন-র দিন সকাল ন’টা থেকে বিতরণ করা হবে। এ প্রসঙ্গে শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য তথা বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ জানান, নির্দিষ্ট দিনে মন্দিরে বসে প্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। কুপনের বিনিময়ে প্রত্যেককে প্রসাদ নিয়ে যেতে হবে। শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের সিদ্ধান্ত মতোই এই ব্যবস্থার আয়োজন করা হয়েছে


