আবারও ক্ষেতমজুরদের হাতে কাস্তে তুলে দিলেন স্বপন দেবনাথ
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেন স্বপন দেবনাথ। বর্তমানে তিনি রাজ্য মন্ত্রীসভার মন্ত্রীও। বেশ কিছুদিন ধরেই তার বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তিনি কর্মরত ক্ষেতমজুরদের হাতে কাস্তে তুলে দিয়েছেন। ধান কাটার কাজের জন্য আবারও তিনি একই কাজ করলেন স্থানীয় সুলতানপুর পঞ্চায়েতের বেশকিছু গ্রামে। সেখানে ৫০ জন ক্ষেতমজুরের হাতে কাস্তে তুলে দিলেন মন্ত্রী। পাশাপাশি তাদের সঙ্গে কথা বললেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা সে বিষয়ে জানতে চাইলেন। এইসব সুবিধা পেতে গেলে কি করণীয় সে বিষয়ে তাদের অবহিত করলেন। স্বপনবাবু বলেন, মূলত এই সময় সারা জেলাজুড়ে ধান কাটার কাজ চলছে। তাই ক্ষেতমজুরদের কাজের সুবিধার্থে তাদের হাতে কাস্তে তুলে দিলাম। নতুন কাস্তে ব্যবহার করলে তাদের ধান কাটার কাজে সুবিধা হবে।


