1
সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন
পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হলো। গত তিন দিন আগে বর্ধমান সদর থানায় বা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ করেছিলেন আমাদেরই সদস্য কেরামত আলী। তার মোবাইল হারিয়ে যায় এবং সেখান থেকে লক্ষাধিক টাকা হ্যাকাররা হ্যাক করে তুলে নিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার কাছে আরেকটি অভিযোগ জানানো হয়। কেরামত আলীর অভিযোগের ভিত্তিতে এদিন ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ, সহ-সভাপতি রাজিব মন্ডল, সম্পাদক পিন্টু প্যাটেল, কোষাধ্যক্ষ ঝিলিক মুখার্জী, এক্সিকিউটিভ কমিটির সদস্য পল্লব দাস, কেরামত আলী, সুমিত ভগত, সৈকত দে, সৌমেন সেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে সংগঠনকে আশ্বাস দেওয়া হয় বিষয়টির নজর দেওয়া হবে।
2
শুরু হলো জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের রাজাপুর ভাতশালায় শুরু হলো জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। এর সূচনা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী ১ নং ব্লক প্রশাসন ও পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসব শুরু হয়েছে ৩ জানুয়ারি, চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। এদিন এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বপন দেবনাথ বলেন, আমাদের দেশের প্রাচীন সংস্কৃতির অন্যতম অঙ্গ হলো লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি। এর পাশাপাশি যাত্রার মতো শিল্প মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। একটা সময় এই যাত্রাই গ্রাম বাংলাকে বাঁচিয়ে রেখেছিল। মানুষের মনের আনন্দ ও খুশির ক্ষুধা মেটাতো এই যাত্রাই। মাঝে যাত্রাশিল্পে কিছুটা ভাটা পড়ে। তবে এখন আবার বর্তমান প্রজন্মের শিল্পীরা যাত্রাশিল্পকে অনেকটাই সামনের সারিতে এগিয়ে নিয়ে এসেছেন। আগামী দিনে এই শিল্পকে আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের কাছে আরও বেশি করে গ্রহণযোগ্য করে তুলতে হবে যাত্রা শিল্পকে। এদিন এই উৎসবের সূচনা পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার প্রমুখ
3
দীর্ঘ এক বছর পর নিজের বাড়ি খুঁজে পেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তি
উত্তরবঙ্গের শিলিগুড়ি মিলনমোড় চাম্পাশরী সংলগ্ন শিসাবাড়ি এলাকার বাসিন্দা জম্বু উড়াও দীর্ঘ এক বছর ধরে নিখোঁজ ছিলেন। জম্বু ওরাও-এর ছেলে ইলিয়াস উড়াও জানায়, বাবা একটু মানসিক ভারসাম্যহীন। গত ইংরেজি ২০২৪ এর জানুয়ারি মাসে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এছাড়াও পরিবারের পক্ষ থেকে জম্বু ওরাও এর নিখোঁজ এর মিসিং ডায়েরি শিলিগুড়ি প্রধান নগর থানায় করা হয়। এদিকে শুক্রবার সকাল বেলা ক্রান্তি ব্লকের কাঁঠালগুড়ী মোর সংলগ্ন এলাকায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দেখে সমাজসেবী মোঃ নূর নবী ইসলাম কিছু শুকনো খাবার দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তার বাড়ি শিলিগুড়ি চম্পাশরী সংলগ্ন এলাকায়। সমাজসেবী মোঃ নূর নবী ইসলাম জানান, এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে দেখার পরে তার ছবি এবং বিস্তারিত তথ্য ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষকে পাঠানো হয়।
সমাজসেবী মোঃ নূর নবীউল ইসলাম প্রতিনিয়ত এভাবে ভবঘুরে কিংবা দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ান। তিনি আরও জানান, আমাদের ক্রান্তি থানার ওসি বুদ্ধদেব ঘোষের আর্থিক সহযোগিতায় একটি গাড়িতে করে আজকে আমরা জম্বু উড়াওকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলাম। পরিবারের সদস্যরা জম্বু উড়াওকে দেখে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা তাকে ফিরে পেয়ে সমাজসেবী মোঃ নূরনবী ইসলাম কে ধন্যবাদ এবং প্রশংসা জানান।


