লেভেল ক্রসিং বন্ধে জেলার খণ্ডঘোষের শুনিয়ায় বিপাকে চাষি, কবরস্থানে যাওয়ার পথও বন্ধ, বিকল্পের আশ্বাস

লেভেল ক্রসিং বন্ধে জেলার খণ্ডঘোষের শুনিয়ায় বিপাকে চাষি, কবরস্থানে যাওয়ার পথও বন্ধ, বিকল্পের আশ্বাস

জেলার খণ্ডঘোষ ব্লকের শুনিয়া গ্রামের একটি লেভেল ক্রসিং সম্প্রতি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ও চাষিরা এই পথ ব্যবহার করলেও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, লেভেল ক্রসিংয়ের ওপারেই রয়েছে একটি কবরস্থান। এছাড়াও প্রায় ৬০ একর কৃষিজমি এলাকায় পৌঁছোতে এই পথই ছিল সবচেয়ে সহজ ও গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। শুধু এই গ্রাম নয়, আশপাশের ৬ থেকে ৭টি গ্রামের কৃষক ও সাধারণ মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল।
রেল ক্রসিং বন্ধ হওয়ার পর প্রথমদিকে চাষিদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও, ঘটনাস্থলে রেল পুলিশ, স্থানীয় পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শীঘ্রই একটি বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে, যাতে কৃষিকাজ, কবরস্থানে যাতায়াত এবং সাধারণ মানুষের চলাচলে কোনও অসুবিধা না হয়।