২১ জুলাই শহীদ মিনারে কংগ্রেসের সমাবেশ, ‘শহীদ সম্মানে লড়াইয়ের শপথে’ কর্মীদের ভিড়

২১ জুলাই শহীদ মিনারে কংগ্রেসের সমাবেশ, ‘শহীদ সম্মানে লড়াইয়ের শপথে’ কর্মীদের ভিড়

২১ জুলাই শহীদ মিনার চত্বরে ‘শহীদ সম্মানে, লড়াইয়ের শপথে’ কর্মসূচিকে কেন্দ্র করে সমাবেশের আয়োজন করেছে জাতীয় কংগ্রেস। বহু বছরের পরিচিত ২১ জুলাইয়ের রাজনৈতিক ছবির থেকে এবার কিছুটা ভিন্ন চিত্র দেখা গেল, কারণ শহীদ মিনারের একাংশে নিজেদের কর্মসূচি করছে কংগ্রেস।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই কংগ্রেসের নেতাকর্মীরা শহীদ মিনারে পৌঁছেছেন। সমাবেশকে ঘিরে শহীদ মিনার চত্বরে লাগানো হয়েছে একাধিক পোস্টার ও ফ্লেক্স। সেখানে বর্তমান কংগ্রেস নেতৃত্বের ছবির পাশাপাশি স্থান পেয়েছে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার ছবিও, যেখানে আহত অবস্থায় তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে।

এদিকে, বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতাকর্মীদের আটকে দেওয়া হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস। সেই অভিযোগের আবহেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।