যোগাসন ও প্রাণায়াম অনুশীলন
বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার ও শাঁখারী পুকুর হাউসিং গভঃ এস্টেট প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিকাবৃন্দের যৌথ উদ্যোগে যোগ দিবসে ও অন্যান্য দিনগুলিতে যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করা হয়। এই যোগা ও যোগাসন অনুশীলন করান শুভঙ্কর দে ও কেয়া দাঁ। এই অনুশীলন সম্পূর্নভাবে তত্ত্বাবধান করেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী বৈদ্য। প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ের কোড়াপাড়া, আদিবাসী ও নতুন কলোনীর বস্তিবাসী ছাত্রছাত্রী এবং বিপিসিসির ছাত্রছাত্রীদের জলযোগের ব্যবস্থা করা হয়। এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা শ্রাবণী বৈদ্য বলেন, ছাত্র-ছাত্রীদের এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। আমরা চেষ্টা করবো সারা বছর তাদের যোগের অনুশীলন করাতে। বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের সম্পাদক গৌতম মজুমদার বলেন, এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা যুক্ত রয়েছে তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার জন্য আমরা যোগের অনুশীলনে তাদের অভ্যস্ত করে তোলার চেষ্টা করছি। আশাকরি আগামী দিনে তাদের সকলকেই এই উদ্যোগের সাথী করতে পারবো।



