জামাইষষ্ঠীর রাতে অভিনব কায়দায় গৃহস্থের বাড়ি থেকে খাসি চুরি
জামাইষষ্ঠীর রাতে অভিনব কায়দায় বাড়ি থেকে খাসি চুরি করে নিয়ে পালালো চোরেরা। পাশাপাশি আরও দুটি বাড়িতে টাকা পয়সা এবং অন্যান্য সামগ্রী চুরি গেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত নতুনগ্রাম এলাকায়। রবিবার ঘটনাস্থলে এসে তদন্ত করে যায় কালনা থানার পুলিশ। নীলুফা বিবি নামে এক গৃহবধূ জানান, চুরির সময় ছাগলগুলি যাতে চিৎকার না করতে পারে তার জন্য, তিনটি ছাগলের মুখে ব্ল্যাক টেপ লাগিয়ে দেয় চোরেরা। তিনটি ছাগলের মুখে ব্ল্যাক টেপ লাগিয়ে দুটি খাসি চুরি করে নিয়ে চলে যায় চোরেরা। যার মধ্যে ব্ল্যাক টেপ লাগানো একটি ছাগল মারা যায়। অন্যদিকে অসুস্থতার কারণে নূরনেসা বিবি তার বৌমার ঘরে গতকাল রাতে শুয়েছিলেন, আর সেই সুযোগে তার ঘর ফাঁকা পেয়ে ঘরে থাকা বিভিন্ন সামগ্রী এবং বেশকিছু ক্যাশ টাকা নিয়ে চলে যায় চোরেরা। পাশাপাশি আরও আর একটি বাড়িতেও চুরি হয়েছে বেশকিছু সামগ্রী ও টাকা-পয়সা। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।



