নির্বাচনকে সামনে রেখে বর্ধমানে পুলিশ বিভাগে জরুরি বৈঠক, শান্তিপূর্ণ ভোট করায় গুরুত্ব আইজি-র


নির্বাচনকে সামনে রেখে বর্ধমানে পুলিশ বিভাগে জরুরি বৈঠক, শান্তিপূর্ণ ভোট করায় গুরুত্ব আইজি-র

সামনেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বর্ধমান সদর থানায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্য পুলিশের আইজি বর্ধমান রেঞ্জ। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ডি জি ওয়েষ্ট এন্ড জোন অথর্ব তিপুরিয়া বলেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই রাজ্য পুলিশ কাজ করবে। তিনি স্পষ্ট করে বলেন, “আমাদের লক্ষ্য হিংসামুক্ত, ভয়মুক্ত, প্ররোচনামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামমুক্ত এবং সোর্স জ্যামমুক্ত নির্বাচন নিশ্চিত করা”।
তিনি বলেন, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে প্রস্তুতি খুঁতিয়ে দেখা হয়েছে। সেই ধারাবাহিকতায় এদিন বর্ধমানেও বৈঠক করা হলো। আগামী দিনে জেলার বিভিন্ন থানায় গিয়ে জেলা পুলিশ সুপারদের নেতৃত্বে আরও বৈঠক করা হবে বলেও জানান তিনি।
রবিবারের বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান রেঞ্জ এর ডিআইজি শ্রীহরি পান্ডে,এডিজি ওয়েষ্ট এন্ড জোন অথর্ব তিপুরিয়া, জেলার পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়াই এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে প্রশাসন সূত্রে জানা গেছে।এদিন বৈঠকের শেষে বর্ধমান সদর থানা থেকে কেন্দ্র বাহিনী নিয়ে রুটমার্চ করেন ডিআইজি বর্ধমান রেজ্ঞ ও পুলিশ সুপার । এদিন রুট মার্চ হয় বর্ধমান সদর থানা থেকে বর্ধমানের বিসি রোড বড়োবাজার পর্যন্ত। ডিআইজি বর্ধমান রেঞ্জ এবং পুলিশ সুপার বিসি রোডের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়েও খোঁজখবর নেন।