বিজেপির প্রচারে অশান্তির অভিযোগ বর্ধমানে

বিজেপির প্রচারে অশান্তির অভিযোগ বর্ধমানে ২২ মার্চ সন্ধ্যায় বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডের ঈশ্বরীতলায় বর্ধমান দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে গেলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাধা দেয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, আমরা ২১ নম্বর ওয়ার্ডের কুঞ্জবিহারী মন্দিরে পুজো দিতে গেলে একদল তৃণমূল কর্মী সমর্থক মদ্যপ অবস্থায় তাদের লক্ষ্য করে কটুক্তি করে ও বাধা দেয়। আমি তাদের আটকাতে গেলে তারা আমাদের কর্মীদের উপর চড়াও হয়। এমনকি আমাকেও ধাক্কাও দেয়। তিনি বলেন, এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। একই সঙ্গে মৌমিতা জানান, এদিন সকালে বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে গেলে সেখানে মন্দিরে তালা বন্ধ করে রাখা হয়েছিল। তাকে পুজো দিতে দেওয়া হয়নি। তিনি আক্ষেপ করে বলেন, আরও অনেক ভক্ত এখানে পুজো দিতে এসেছিলেন। তারা কিন্তু মাকে পুজো দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত হলেন। এই বিষয়টা বোঝা উচিত ছিল রাজ্যের শাসকদলের। (পজ্) ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জী বলেন, বিজেপি প্রার্থী প্রচারে এলে আমাদের কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। কিছুটা উত্তেজনা হয়। তবে তিনি বিজেপি প্রার্থী প্রশাসনের অনুমতি নিয়ে এলাকায় প্রচারে এসেছিলেন কিনা তা নিয়া প্রশ্ন তোলেন। তিনি বলেন প্রশাসন এই বিষয়ে নিশ্চয় দেখবে। (পজ্) এদিকে এই ঘটনায় যুযুধান দু’পক্ষের দু’জনকে আটক করে পুলিশ। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেন।