Headlines

পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূলের ইউনিয়ন অফিসের দখল নিল বিজেপি

পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূলের ইউনিয়ন অফিসের দখল নিল বিজেপি জেলার মেমারি শহরে নতুন বাসস্ট্যান্ডের ইউনিয়ন অফিস দখল করলো বিজেপি। ৪ মে ভোটের ফল ঘোষণার পরদিন বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের পতাকা তুলে ওই ইউনিয়ন অফিসের দখল নেয় । এই ঘটনার সময় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে আসেন মেমারি বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী মানব গুহ এবং তার…

Read More

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফেস্টুন এবং সরকারি প্রকল্পের সাইনবোর্ড ভেঙে ফেলার কারণে আটক বিজেপির দুই কর্মী

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফেস্টুন এবং সরকারি প্রকল্পের সাইনবোর্ড ভেঙে ফেলার কারণে আটক বিজেপির দুই কর্মী শহর বর্ধমানের কার্জন গেটের সামনে তৃণমূল প্রার্থী খোকন দাসের তৃণমূল কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সাইনবোর্ড,ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ও ভেঙে ফেলায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ৫ মে এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরী হয়। যা…

Read More

চার ঘন্টা ধরে অপেক্ষার পরও ফ্লাইট না ছাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা

চার ঘন্টা ধরে অপেক্ষার পরও ফ্লাইট না ছাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা SG 876 নম্বরের এই ফ্লাইটটি কলকাতা থেকে মুম্বাই এর উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল ৫ মে সকাল ১২ টা ২০ মিনিটে। প্রথমে বলা হয় নির্দিষ্ট সময়ের দু ঘন্টা পরে ফ্লাইট টি ছাড়বে। যাত্রীরা ২ টো ২০ পর্যন্ত অপেক্ষা করার পরও ফ্লাইটটি ছাড়েনি। এরপর বলা হয়…

Read More

এবারে নির্বাচনে জয় হয়েছে রাষ্ট্রবাদী মানুষেরঃ অভিজিৎ তা

এবারে নির্বাচনে জয় হয়েছে রাষ্ট্রবাদী মানুষেরঃ অভিজিৎ তা এবারের বিধানসভা নির্বাচনে রাষ্ট্রবাদী মানুষের জয় হয়েছে। মানুষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করেছেন। নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন কার্য পরিচালনা করেছেন, তাতে মানুষ সঠিকভাবে ভোট দিতে পেরেছেন। তারজন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সাধারণ মানুষকেও। ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির…

Read More

মানুষ আইনের শাসনের পক্ষে রায় দিয়েছেনঃ সন্দীপ নন্দী

মানুষ আইনের শাসনের পক্ষে রায় দিয়েছেনঃ সন্দীপ নন্দী রাজ্যের মানুষ এতদিন ধরে শাসকের আইন দেখেছেন। ৭২ সালের কংগ্রেস, ৩৪ বছরের বাম, আর ১৫ বছরের তৃণমূলের শাসনকালে রাজ্যজুড়ে শাসকের আইন প্রতিষ্ঠা পেয়েছিল। শোষিত হয়েছিল রাজ্যের মানুষ। এবার সেই শাসকের আইনের হাত থেকে মুক্তি পেতেই আইনের শাসনের পক্ষে রায় দিয়েছেন বাংলার আমজনতা। আর সেই রায় বিজেপির পক্ষে…

Read More

ভোটের দিনে এক অন্যরকম ভোটের স্বাদ পাওয়া গেল, বলছেন বিভিন্ন এলাকার মানুষ, তবে শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি

ভোটের দিনে এক অন্যরকম ভোটের স্বাদ পাওয়া গেল, বলছেন বিভিন্ন এলাকার মানুষ, তবে শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি ২০২৬ এর বিধানসভা নির্বাচন একটু অন্য রকমের নির্বাচন বলে মনে করছেন বিভিন্ন এলাকার ভোটাররা। যুবক থেকে বৃদ্ধ কথা বলে জানা গেল তারা অনেকদিন পর এই ধরনের একটি ভোট দেখতে পেলেন, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে…

Read More

মন্তেশ্বরে ইভিএম-য়ে তৃণমূল প্রার্থীর নামের উপর স্টিকার আটকানোর অভিযোগ ঘিরে উত্তেজনা

মন্তেশ্বরে ইভিএম-য়ে তৃণমূল প্রার্থীর নামের উপর স্টিকার আটকানোর অভিযোগ ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি বুথে ইভিএম ভোট যন্ত্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ও বোতামের উপর স্টিকার আটকানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তাকে হারানোর…

Read More

বিজেপী প্রার্থীকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান, স্লোগান শুনেই বিজেপি প্রার্থীর তাড়া, এলাকা ছাড়া করলেন তৃণমূল কর্মীদের

বিজেপী প্রার্থীকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান, স্লোগান শুনেই বিজেপি প্রার্থীর তাড়া, এলাকা ছাড়া করলেন তৃণমূল কর্মীদের বর্ধমান শহরের ছোটনীলপুরে ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। স্লোগান শুনেই মৌমিতা দৌড়ে তাড়া করেন তৃণমূল কর্মীদের। এলাকা থেকে বের করে দেন তাদের। মৌমিতা অভিযোগ…

Read More

শহর বর্ধমানের ভাতছালায় ১৮ নম্বর ওয়ার্ডে ভুঁড়িভোজের আয়োজন, কেন্দ্রীয় বাহিনী হুইপ জারি করে বন্ধ করলো রান্না

শহর বর্ধমানের ভাতছালায় ১৮ নম্বর ওয়ার্ডে ভুঁড়িভোজের আয়োজন, কেন্দ্রীয় বাহিনী হুইপ জারি করে বন্ধ করলো রান্না একপ্রকার মহাভোজের আয়োজন। হালুইকর এনে বিরাট খাবারের আয়োজন করা হয়েছিল। যেন কোনো অনুষ্ঠান বাড়ির রান্না। সকাল থেকেই তৈরী হচ্ছে গরম গরম লুচি, সঙ্গে আলুর দম। এর সঙ্গে মিষ্টি দিয়ে তৈরী করা হচ্ছিল খাবারের প্যাকেট। কিন্তু শেষ রক্ষা হলো না।…

Read More

ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ আউশগ্রামে

ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ আউশগ্রামে জেলার আউশগ্রাম বিধানসভার গেঁড়াই গ্রামের ৯, ১০, ১১ নম্বর বুথে সাধারণ ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। সকাল থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনীকে অতিসক্রিয় ভূমিকায় দেখা গেছে। আউশগ্রাম ২ ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে তিনটে বুথে ভোট গ্রহণ করা হয়। গ্রামের সাধারণ…

Read More