এসএফআই-এর হেল্প ডেস্ক
জেলাজুড়ে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে। এখানে আগত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের ভর্তির ফর্ম ফিলাপ করার জন্য সহযোগিতা করা হচ্ছে। এসএফআই দপ্তরে এসে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা ফর্ম ফিলাপের জন্য সবরকম সাহায্য পাচ্ছেন।
এসএফআই -এর কর্মীরা এই কাজে তাদের সহযোগিতা করছেন। ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারছেন।


