রিভলভার দেখিয়ে তোলা আদায়ের অভিযোগ, ধৃত রায়নার দুই দাপুটে তৃণমূল নেতা


রিভলভার দেখিয়ে তোলা আদায়ের অভিযোগ, ধৃত রায়নার দুই দাপুটে তৃণমূল নেতা

জেলার রায়নায় তৃণমূলের দুই নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের মঙ্গলবার পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে। সোমবার বর্ধমান থেকে রায়না থানার পুলিশ গ্রেপ্তার করে রায়নার দাপুটে তৃণমূল নেতা তথা শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সেখ ইসমাইল ওরফে শান্ত এবং তৃণমূল নেতা খন্দেকার সফিকুল আলম ওরফে আনন্দকে।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে হিজলনা অঞ্চল এলাকার এক ব্যক্তির কাছ থেকে রিভলভার দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এই দুই নেতাকে গ্রেফতার করে।
তদন্তের স্বার্থে পুলিশ তাদের রিমাইন্ডের আবেদন জানায় আদালতে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ বলে জানা গেছে।