ভয়াবহ আগুনে ভষ্মীভূত খড়ের পালুই
সোমবার ভয়াবহ আগুনে ভষ্মিভূত হলো একটি খড়ের পালুই। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের ঢেউচাঁদা গ্রামে। এখন বোরো ধান ঝাড়াইয়ের মরশুম। সেই লক্ষ্যে ঢেউচাঁদা গ্রামে নির্মাল্য সাঁই নামে এক চাষী তার খামারে ধান ঝাড়াইয়ের কাজ করছিল। বৈদ্যুতিক মোটরচালিত ধান ঝাড়াই মেশিনে ধান ঝাড়া হচ্ছিল। ধান ঝাড়াই করে দুপুরে ক্ষেতমজুররা খেতে যায়। সেই সময় আকস্মিক আগুন দেখতে পায় কয়েকজন ক্ষেতমজুর। প্রত্যক্ষদর্শীদের মতে, সম্ভবত বৈদ্যুতিক তারে শর্ট সার্টিফিকিট থেকে আগুন লেগেছে এমনটাই জানা যায়। প্রায় ৬০ থেকে ৬৫ বিঘা জমির খড় পালুয়ে ছিল।কয়েকদিন দুপুরের দিকে প্রখর তাপপ্রবাহ চলছে। সেইজন্য আগুন দ্রুত ছড়িয়ে যায়। খবর দিলে মন্তেশ্বর থানার প্রশাসন হাজির হয়ে ফায়ার বিগ্রেডে খবর দিলে ফায়ার বিগ্রেড এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।


