বর্ধমানে ফুলমেলা শুরু ৩ জানুয়ারি, জানালেন বিধায়ক

  প্রতি বছরের মতো এবছরও বর্ধমান কৃষ্ণসায়র পার্কে ফুলমেলার আয়োজন করা হয়েছে। এই মেলা শুরু হবে আগামী ৩ জানুয়ারি। একথা জানিয়েছেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এই মেলাকে কেন্দ্র করে ২৬ নভেম্বর বর্ধমান কৃষ্ণসায়র পার্ক প্রাঙ্গণে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে খোকন দাস জানান, বর্ধমানবাসীর…

Read More

বালিডাঙা রানার্স ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির II ২ নম্বর ওয়ার্ডে প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন II আমরা সবাই-এর বার্ষিক পুনর্মিলন উৎসব

    বর্ধমানের বালিডাঙা রানার্স ক্লাবের উদ্যোগে ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই ক্লাবের প্রতিষ্ঠা দিবস হলো ৬ নভেম্বর। আর এই দিবসটির প্রতি সম্মান জ্ঞাপনে ২৪ নভেম্বর ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে শিবিরে উপস্থিত স্থানীয় মানুষজন জানান, বালিডাঙা রানার্স ক্লাবের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ…

Read More

পূর্বস্থলীতে রাস উৎসবে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলিকে পুরস্কার প্রদান II স্নান করতে নেমে ভাগীরথীতে তলিয়ে গেল দুই শিশু II ব্যস্ততম রাস্তায় বাইক, টোটো ও স্কুটির সংঘর্ষে পায়ের আঙুল কাটা গেল বাইক আরোহীর

      কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে রাস উৎসব। এবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরে কেন্দ্রীয় রাস উৎসব কমিটির উদ্যোগে রাস উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হলো। এই উপলক্ষ্যে স্থানীয় শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ…

Read More

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে বিশেষ উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের

    আমাদের সমাজে সাধারণ মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন সময়ে অ্যান্টিবায়োটিক নানান ওষুধ কিনে খান। এর ক্ষতিকর প্রভাব শরীরে পড়ে। বিশিষ্ট চিকিৎসকরা জানাচ্ছেন এর ফলে শরীরে বাসা বাঁধে মাল্টি ড্রাগ প্রতিরোধী ব্যাকটেরিয়া। তাই এ ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এরজন্য ব্যানার এবং ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে চিকিৎসকরাও সচেতন…

Read More

ন্যায্য মূল্যে সব্জি বিক্রয়ের ব্যবস্থা করতে প্রশাসনের কাছে আবেদন

    কয়েকমাস ধরে আলু, পিঁয়াজ, রসুন সহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় সব্জির আকাশছোঁয়া দাম হয়ে চলেছে। প্রয়োজনীয় নজরদারী ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকে পদক্ষেপের আর্জি জানিয়ে ইমেল করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জেলাশাসক , পুলিশ সুপার , সভাধিপতি সহ মহকুমাশাসকদের ইমেলে আবেদন জানানো হয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। কালোবাজারি করে চাষীদের থেকে অনেকবেশী মুনাফা লুটছে…

Read More

পুলিশ ও হসপিটাল কর্মীদের যৌথ উদ্যোগে রক্তদান শিবির কালনায় II শীতে এলার্জির হাত থেকে বাঁচতে পার্থেনিয়াম নিধন কর্মসূচী II পূর্ব বর্ধমান জেলায় প্রথম ক্রেতা সুরক্ষা মেলা

      পূর্ব বর্ধমান জেলায় একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হলো কালনা হসপিটাল। এই কালনা হসপিটালের পুলিশ ক্যাম্প ও কালনা হসপিটালের কর্মীদের যৌথ উদ্যোগে হসপিটালে রক্তের সংকট নিরসনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে রক্তদান করেন কালনা হসপিটালে সুপার চন্দ্রশেখর মাইতি, অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস সহ হসপিটালের বিভিন্ন কর্মী এবং কালনা…

Read More

আদিবাসী মেলায় বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের আয়োজন

      সারা রাজ্য সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ২০ ও ২১ নভেম্বর চলছে আদিবাসী মেলা। এবারে মেলার আয়োজনের বিশেষত্ব হলো বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী পালন। জামালপুর ব্লকেও এবছর দু’দিন ধরে আদিবাসী মেলা অনুষ্ঠিত হলো পাঁচড়া কিষানমান্ডিতে। প্রথমে আদিবাসী নিয়ম মেনে পূজা পাঠ করা হয়। ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ত কর্মাধ্যক্ষ…

Read More

টাউন স্কুল শতবর্ষ সরণীর আনুষ্ঠানিক উদ্বোধন

    বর্ধমানের অন্যতম প্রাচীন স্কুল হল টাউন স্কুল। এই স্কুলের শতবর্ষ পালন হচ্ছে এবছর। আর সেই উপলক্ষ্যে বর্ধমান টাউন স্কুল শতবর্ষ সরণীর আনুষ্ঠানিক উদ্বোধন হলো ২০ নভেম্বর। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল চক্রবর্তী, স্কুল পরিচালন কমিটির সভাপতি উত্তম সেনগুপ্ত, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন…

Read More

ইন্দিরা গান্ধীর জন্মদিবস পালন কালনায়

    এশিয়ার মুক্তিসূর্য হিসেবে পরিচিত ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবস উপলক্ষ্যে ইন্দিরা গান্ধী স্মৃতিরক্ষা কমিটির পরিচালনায় দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হলো। মঙ্গলবার সন্ধ্যায় কালনার বকুলতলা এলাকায় এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, বস্ত্র বিতরণ সহ একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। উপস্থিত ছিলেন কালনা পৌরসভার…

Read More

স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দুঃস্থদের শীতবস্ত্র প্রদান

    শীত এসে গেছে। বাতাসে হিমেল ছোঁয়া প্রবেশের সঙ্গে সঙ্গেই বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শীত বস্ত্র প্রদানের আয়োজন করা হয়। স্থানীয় উদয়চাঁদ জেলা গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে ২০০ জন বয়স্ক দুঃস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। এই সমগ্র অনুষ্ঠানটিতে আর্থিক সহায়তা করেছেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস। দিব্যেন্দু দাস…

Read More