বর্ধমানে ফুলমেলা শুরু ৩ জানুয়ারি, জানালেন বিধায়ক

 

প্রতি বছরের মতো এবছরও বর্ধমান কৃষ্ণসায়র পার্কে ফুলমেলার আয়োজন করা হয়েছে। এই মেলা শুরু হবে আগামী ৩ জানুয়ারি। একথা জানিয়েছেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এই মেলাকে কেন্দ্র করে ২৬ নভেম্বর বর্ধমান কৃষ্ণসায়র পার্ক প্রাঙ্গণে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে খোকন দাস জানান, বর্ধমানবাসীর দীর্ঘদিনের চাহিদাকে মান্যতা দিয়েই এই ফুলমেলা উৎসব কমিটি এবারও ফুলমেলার আয়োজন করেছে। মেলা শুরু হচ্ছে ৩ জানুয়া রি, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। ১০ দিনের এই মেলায় বিভিন্ন রকমের স্টল থাকবে। মেলায় আগত হস্তশিল্পীরা তাদের শিল্প সামগ্রী নিয়ে এখানে বসবেন। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। (পজ্)

এই উৎসব কমিটির অন্যতম সদস্য বর্ধমান পৌরসভার কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, এই ফুলমেলাকে কেন্দ্র করে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীরাও অংশ নেন। এছাড়া বিভিন্ন জেলা থেকেও শিল্পীরা আসেন। আঞ্চলিক শিল্পীদেরও এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। মেলায় আগত দর্শকদের কাছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে।