সম্প্রতি বর্ধমান শহরের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিড়ি শ্রমিক ও বিড়ি শিল্পের মালিকদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। আইএনটিটিইউসির পক্ষ থেকে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু বলেন, এদিনের সভায় বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি কার্যকর করা সম্ভব হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে এই মজুরি বৃদ্ধির বিষয়টি কার্যকর করা হয়। তিনি জানান, আমরা পরবর্তী পর্যায়ে অন্যান্য এলাকার শ্রমিকদের সঙ্গেও আলোচনা করবো। তাদের দাবির কথা মালিকদের কাছে তুলে ধরবো। এই শ্রমজীবীদের মজুরি বৃদ্ধির বিষয়টি তাদের ন্যায্য দাবি। তার পাশে আইএনটিটিইউসি সব সময় রয়েছে।
- accident
- BJP
- Culture
- Fashion
- food
- Health
- holi 2026
- Jamalpur
- kalna
- Lifestyle
- murder
- politics
- safe drive safe life
- sfi
- SIR
- Social
- Society
- Sports
- Tech
- TMC
- অন্নপূর্ণা ভাণ্ডার
- অন্নপূর্ণা যোজনা
- কাটোয়ায়
- কালনা
- খোকন দাস
- তৃণমূল কংগ্রেস
- দুর্ঘটনা
- পূর্বস্থলী
- বর্ধমান
- বর্ধমান উত্তরের
- বিশ্ব সাইকেল দিবস
- বৃক্ষরোপণ
- মাধ্যমিক ২০২৬
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- মেহেমুদ খান
- শ্বেতা আগরওয়াল
Chief Editor
Saroj Mhr
Lorem ipsum is simply dummy text


