শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মরণে অনুষ্ঠান বাঁকুড়ার সোনামুখীতে
ভারতকেশরী ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার ধনশিমলা উচ্চ মাধ্যমিক বিদ্যাভবনে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও সোনামুখী বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী। তারা দুজনেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলির উপর আলোকপাত করেন।


