পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিলেন বিধায়ক জলধর মাহাতো
পুরুলিয়া ১ নম্বর ব্লকের ডুড়কু অঞ্চলের পেটাডি প্রাথমিক বিদ্যালয় থেকে দিগসিলি মুদিপাড়া পর্যন্ত পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, সিডিউল মেনে সামগ্রী ব্যবহার করা হচ্ছিল না।
অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বিধায়ক জলধর মাহাতো। কাজের মান খারাপ দেখে তিনি নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। নিয়ম মেনে সঠিক মানের কাজ না হওয়া পর্যন্ত কাজ শুরু করা যাবে না বলে ঠিকাদার সংস্থাকে জানানো হয়েছে।
বিধায়ক বলেন, সরকারি প্রকল্পে দুর্নীতি বা নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না।


