সাপের কামড়ে মৃত্যু হলো ৪ বছরের শিশুর

সাপের কামড়ে মৃত্যু হলো ৪ বছরের শিশুরজেলার দেওয়ানদিঘী থানার চন্দ্রহাটি গ্রামে সাপের কামড়ে মৃত্যু হলো অনুজ মন্ডল নামে এক ৪ বছরের শিশুর। তার দেহ ময়নাতদন্ত হলো মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ই জুন রাত্রিবেলায় হঠাৎ শিশুটির পেটে যন্ত্রণা হবার পাশাপাশি বমি হতে থাকলে বাড়ির লোকজন তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানে পরীক্ষা নিরীক্ষায় জানতে পারা যায়, তাকে বিষধর সাপে কামড়েছে। দীর্ঘ দিন ধরে বর্ধমান হাসপাতালের ICU তে চিকিৎসা চলার পরেও বাঁচানো সম্ভব হয়নি শিশুটিকে। চিকিৎসা চলাকালীন সোমবার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্ত সম্পন্ন হবার পর দেহটি পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।