1
সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তীতে পদযাত্রা
ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মজয়ন্তীকে সামনে রেখে একতা যাত্রার আয়োজন করা হয়। বর্ধমান শহরে উল্লাস মোড় থেকে কার্জেন গেট পর্যন্ত এই পদযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপির সাংসদ সুরিন্দর সিং, জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, বিজেপির জেলা নেতৃত্ব অঞ্জন মুখার্জী প্রমুখ। অভিজিৎ তা বলেন, এক ভারত আত্মনির্ভর ভারত — এই বার্তাকে সামনে রেখে জেলাস্তরীয় এই পদযাত্রার আয়োজন করা হয়। ঐক্যের জন্য সবাই মিলে হাঁটি, জাতির জন্য জেগে উঠি — এটাই এই পদযাত্রার মূল স্লোগান। এক ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়েই এদিনের এই পদযাত্রা অনুষ্ঠিত হলো। উপস্থিত সাংসদ বলেন, সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। সারা দেশজুড়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধমানেও এই পদযাত্রায় বহু মানুষ অংশ নিয়েছেন। আমাদের লক্ষ্য হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে এক ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলা সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।
2
দুর্গাপূজা সমন্বয়ে সমিতির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
বর্ধমান দুর্গাপচজা সমন্বয় সমিতির উদ্যোগে যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেই প্রতিযোগিতায় সেরাদের এবার পুরস্কৃত করা হলো। এই উপলক্ষেঊ বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউট হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, দুর্গাপূজা সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস সহ অন্যান্য পুজো কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ। খোকন দাস উদ্যোক্তাদের এই আয়োজনকে সার্থক করে তোলার জন্য সকলকে ধন্যবাদ জানান। সুকান্ত দাস বলেন, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে কিছুদিন আগে ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ৬০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের প্রত্যেককেই এদিন সম্মানিত করা হয়। এছারা প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। সুকান্ত বলেন, এই প্রতিযোগিতাকে সফল করার জন্য আমরা পাশে পেয়েছি, পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতির দপ্তর ও ভারতীয় স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। (পজ্)
3
স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন
বর্ধমান শহরে অবস্থিত আলুডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় এলাকার দুঃস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরের আয়োজকদের মধ্যে অন্যতম সৌমেন সিংহ রায় বলেন, আমরা এখানে বেঙ্গল ফেথ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এখানে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।


