জামালপুরে মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল


3
জামালপুরে মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল

পূর্ব বর্ধমান জেলায় জামালপুরে মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস। জামালপুরে কেলিরি মাজদিয়া হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেবার দিন ছিল। দুপুর দুটো পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেবার শেষ সময়। নির্দিষ্ট সময়ে দেখা গেল তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দলের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হয়নি। প্রসঙ্গত, পরিচালন সমিতির ৬ টি আসনে তৃণমূলের পক্ষ থেকে মহম্মদ ফকির মল্লিক, শেখ ইজাজুর রহমান, শেখ আব্দুল গফুর, কাজী জাকির আলী, সালমা বেগম, শেখ সাবিনা, এঁরা ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, সহ সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি ডাঃ প্রতাপ রক্ষিত, সুদীপ মজুমদার সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে মনোনয়ন জমা দেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, এই মুহূর্তে জামালপুরে কোনো বিরোধী বলে কিছু নেই। কারণ তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তাতে করে রাজ্যে বিরোধী বলে কেউ থাকবে না। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হবেন। মানুষের জন্য কাজ করবেন।