পূর্বস্থলীতে মুড়িগঙ্গা সংস্কারের কাজ শুরু হল

পূর্বস্থলীতে মুড়িগঙ্গা সংস্কারের কাজ শুরু হল

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের বিস্তীর্ণ এলাকা দিয়ে বয়ে যাওয়া মুনিগঙ্গা সংস্কারের কাজ শুরু হয়েছে। এই মুড়িগঙ্গা দিয়ে জল যাতে ঠিকমতো প্রবাহিত হয় তারজন্য নিষ্কাশন ব্যবস্থাকে ঠিকঠাক করা হচ্ছে। এরজন্য ব্যয় হবে ২ কোটি ৪১ লক্ষ ৯০ হাজার টাকা। এ প্রসঙ্গে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এই মুড়িগঙ্গা সংস্কারে সহযোগিতা করা হয়েছে। এরজন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। মুড়িগঙ্গা হলো এখানকার আদি গঙ্গা। একটা সময় এই এলাকা দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে। পরবর্তী পর্যায়ে গঙ্গা সরে যাওয়ায় তার একটা শাখা এখানে রয়ে গেছে। এই মুড়িগঙ্গার জলও অত্যন্ত পবিত্র। এখানে এখন মুড়িগঙ্গা সংস্কার করা ও তার পারিপার্শ্বিক এলাককে
সাজিয়ে তোলার বিষয় উদ্যোগ নেওয়া হয়েছে। স্বপনবাবু জানান, এই মুড়িগঙ্গার পাশেই রয়েছে নাদনঘাট থানা। সেই থানাটিকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। সামগ্রিক এই এলাকাটিকে আমরা সাজিয়ে তুলতে চাই। পাশাপাশি এই মুড়িগঙ্গার জল চাষের কাজেও ব্যবহার করা যাবে। এর ফলে এখানকার আর্থসামাজিক পরিস্থিতিরও পরিবর্তন ঘটবে