রেলের উচ্ছেদের নোটিশে স্টেশনে সবজি ব্যবসায়ীরা আতঙ্কিত, নবনির্বাচিত বিধায়িকার আশ্বাসে ব্যবসা করছেন সবজি বিক্রেতারা


রেলের উচ্ছেদের নোটিশে স্টেশনে সবজি ব্যবসায়ীরা আতঙ্কিত, নবনির্বাচিত বিধায়িকার আশ্বাসে ব্যবসা করছেন সবজি বিক্রেতারা

সম্প্রতি ৭ মে নোটিশ জারি করা হয়েছিল বর্ধমান স্টেশনের সবজি বাজার সরিয়ে ফেলার। রেলের পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশ দেওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছেন বর্ধমান স্টেশনের সবজি ব্যবসায়ীরা। দীর্ঘ কয়েক বছর ধরেই বর্ধমান স্টেশনে রেলের জায়গায় ব্যবসা করে আসছেন তারা। তারপরেই পালাবদলের পর বিজেপি সরকার গঠন হতেই, রেলের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। ব্যবসায়ীরা জানান, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ইতিমধ্যেই নবনির্বাচিত বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রের বাড়িতে যান ব্যবসায়ীরা এবং মৌমিতা তাদের আশ্বাসও দেন। বলা হয়, পুনরায় ব্যবস্থা না করে তাদের ব্যবসার স্থান পরিবর্তন হবে না। যেকোনো অসুবিধাতে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। মৌমিতা বিশ্বাস মিশ্রর আশা ভরসাতেই সবজি ব্যবসায়ীরা বহাল রেখেছেন ব্যবসা। তাদের রুটিরুজির পথটা সুরক্ষিত থাকুক সেটাই চাইছেন তারা।