বর্ধমান সারদাপল্লী ইয়ং সোসাইটির পক্ষ থেকে রবীন্দ্রজয়ন্তী পালন
বর্ধমান সারদাপল্লী ইয়ং সোসাইটির পক্ষ থেকে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেন। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষে বাসুদেব ঘোষ বলেন, রবীন্দ্র জন্মজয়ন্তী এখানে পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত। বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে স্থানীয়রা সকলেই সহযোগিতা করেছেন।
এই উদ্যোগ গ্রহণে যিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন সেই রাজকিশোর প্রসাদ জানান, আজ খুব ভালো লাগছে আমরা বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করতে পারছি। আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। কারণ এই দিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে একটি বিজেপি সরকার শপথ গ্রহণ করেছে। আমরা আগামী দিনে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবো।


